
শায়েখ মামুনুর রশীদের জন্ম ১৯৫০ সালের ৭ই মার্চে মাতামহালয় নিশশা পলাশবাড়ী গ্রামে দিনাজপুর জেলায়। বঙ্গের উত্তর দেশে বিরামপুরের কাছাকাছি সেই শিমুলতলী গ্রামে পিতৃ-আলয়ে আজন্ম এক বিস্ময় ও বিষণ্ণতা নিয়ে বেড়ে উঠেছেন তিনি। শিক্ষা গ্রহণ করেছেন নিজ গ্রামে নিজ জেলায়, অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ শেষে সত্তর দশকের প্রথমার্ধে সাংবাদিকতা বিভাগের ছাত্র থাকাকালে এক রহস্যময় আধ্যাত্মিক পুরুষের সান্নিধ্যে অন্যরকম উত্তরণ ঘটে তাঁর। সেই অবাক উত্তরণ থেকে উৎসারিত হয়েছে তাঁর ব্যতিক্রমী বেদনার উচ্চারণ - অনেক কথা এবং কিছু কবিতা। বিভিন্ন বিষইয়ে তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ষাটের অধিক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি।